Nana Patekar Slaps Fans: নানা পাটেকরের হাতে সেলফি তুলতে এসে চড় খেলেন এক ভক্ত, ভাইরাল হল অভিনেতার ভিডিও
এই মুহুর্তে বারাণসীতে চলছে জার্নি ছবির শুটিং। এই ছবিতে বহুদিন পর অভিনয় করছেন নানা পাটেকর। তবে অভিনয় করতে গিয়েই শিরোনামে এলেন তিনি।
এই মুহুর্তে বারাণসীতে চলছে জার্নি ছবির শুটিং। এই ছবিতে বহুদিন পর অভিনয় করছেন নানা পাটেকর। তবে অভিনয় করতে গিয়েই শিরোনামে এলেন তিনি। শ্যুটিং চলাকালীন এক ভক্তকে চড় মারলেন তিনি, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে নানা পাটেকর শটের জন্য প্রস্তুত ছিলেন। তখনই এক ভক্ত তাঁর কাছাকাছি এসে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। ভক্তের আচরণে বিরক্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভক্তকে চড় মেরে বসেন নানা। এরপর উপস্থিত নিরাপত্তারক্ষী সেই ভক্তকে সরিয়ে দেন। নানা পাটেকর তার শ্যুটিং এর সময় কোনো বাধা চান না বলে বলি টাউনে পরিচিত। তাই হয়ত এরকম করেছেন বলেই মত অনেকের। দেখুন সে ভাইরাল ভিডিও-
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Advertisement
Advertisement