Naga Chaitanya-Sobhita Dhulipala's Video: পরণে সোনালি পাড়ের লাল শাড়ি, বিয়ের পর নাগার সঙ্গে তিরুমালা দর্শনে গিয়ে ঝলমল করে উঠলেন শোভিতা, দেখুন

Naga Chaitanya-Sobhita Dhulipala (Photo Credit: X/Screengrab)

এবার তিরুমালায় (Tirumala) গেলেন নাগা চৈতন্য (Naga Chaitanya) এবং শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)। বিয়ের পর এবার প্রথমবার তিরুপতি বালাজি দর্শনে গেলেন  নাগা এবং শোভিতা। লাল এবং সোনালি রঙের পাড়ের শাড়ি পরে বালাজি দর্শনে যান শোভিতা। নাগা চৈতন্যকেও দেখা যায় ঐতিহ্যবাহী পোশাক পরতে। দুজনে খুব শান্তভাবে হেঁটে তিরুমালায় হাজির হন। তাঁদের দেখে ক্যামেরার ফ্ল্যাশ বার বার ঝলসে উঠতে শুরু করে। তবে নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালাকে দেখা যায়, একেবারে সাধারণ মানুষের মত আর পাঁচজন যেভাবে মন্দিরে প্রবেশ করেন, ঠিক সেইভাবে সেখানে যেতে। নাগার প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভু বর্তমানে তাঁর জীবনের বিশেষ মানুষ রাজ নিধিমরুর সঙ্গে সময় কাটাচ্ছেন, সেই সময় নাগার্জুনা-পুত্রকেও দেখা যায় তাঁর স্ত্রীর সঙ্গে। নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার সেই ভিডিয়ো সামনে আসতেই তাঁদের ভালবাসা জানান বহু মানুষ।

দেখুন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার সেই ভিডিয়ো...

 

নাগা এবং শোভিতার একের পর এক ভিডিয়ো সামনে আসতে শুরু করেছে...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement