Samantha Ruth Pabhu With Her Rumoured Boyfriend: নাগা সুখী শোভিতাকে নিয়ে, সামান্থার জীবনেও হাজির নতুন প্রেম, পোস্ট করলেন বিশেষ বন্ধুর ছবি
তেলুগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিয়ের ২ বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় সামান্থার। বলিউডে সামান্থা যখন জমিয়ে কাজ করছেন, সেই সময় অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন নাগা।
মুম্বই, ৮ মে: এবার কি নতুন করে জীবন শুরু করছেন সামান্থা রুখ প্রভু (Samantha Ruth Pabhu) ? জানা যাচ্ছে, বিশেষ বন্ধু রাজ নিধিমরুর সঙ্গে নয়া প্রযোজনা সংস্থা খুললেন সামান্থা। রাজ নিধিমরুর (Raj Nidimoru) সঙ্গে শুভম নামে নয়া প্রয়োজনা সংস্থা খুলেছেন সামান্থা। ৭ মে সেই খবর প্রকাশ করেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ছবিও পোস্ট করেন সামান্থা। যা দেখে সামান্থার অসংখ্য অনুরাগী তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন। সামান্থা যে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর জীবনে কাউকে খুঁজে পেয়েছেন, তা দেখে খুশি বহু মানুষ।
দেখুন সামান্থার সেই পোস্ট...
View this post on Instagram
তেলুগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিয়ের ২ বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় সামান্থার। বলিউডে সামান্থা যখন জমিয়ে কাজ করছেন, সেই সময় অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন নাগা। যা নিয়ে প্রচুর হইচই শুরু হলেও, সামান্থাকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
দ্বিতীয় বিয়ের পর নাগা চৈতন্যকে বহু কটাক্ষের মুখে পড়তে হলেও তিনি জমিয়ে সংসার করছেন। অন্যদিকে সামান্থা ডুবে যান কাজের দুনিয়ায়। সম্প্রতি তাঁর নয়া প্রযোজনা সংস্থা খোলার খবর সামনে আসে। সেই সঙ্গে শোনা যায়, রাজ নিধিমরুর সঙ্গে নাকি ফ্যামিলি ম্যান অভিনেত্রী নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। তবে সামান্থার তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
(The above story first appeared on LatestLY on May 08, 2025 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

