Rahul Ananda: বাংলাদেশে জলের গানের রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুর

রাহুল আনন্দের ৩০০০ টিরও বেশি বাদ্যযন্ত্রের সংগ্রহ পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

Musician Rahul Ananda (Photo Credit: X)

কলকাতা: উত্তাল বাংলাদেশ (Bangladesh)। এবার পুড়ে ছাই ধানমণ্ডি ৩২ নম্বরের জলের গানের রাহুল আনন্দের বসত বাড়ি  (Rahul Ananda's House)। যে বাড়িতে তৈরি হয়েছে অসংখ্য গান ও সুর। জলের গানের অফিশিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হত। রাহুল আনন্দের এই বাড়িটির গেটটি সবসময় খোলাই থাকত। ১৪০ বছরের বাড়িটি সবসময় সবার জন্য মানুষের জন্য উন্মুক্ত থাকত। তাতে তালা দেওয়া হত না। আজ সেই বাড়িটিও রক্ষা পেল না। সূত্রে খবর, সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাড়িতে বিক্ষুব্ধ জনতা লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে। আনন্দের ৩০০০ টিরও বেশি বাদ্যযন্ত্রের সংগ্রহ পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

দেখুন

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement