Kate Sharma Wearing Saree Video: শীতের মরশুমে নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়ালেন কেট
টিভি অভিনেত্রী কেট শর্মা তাঁর আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য শিরোনামে।
টিভি অভিনেত্রী কেট শর্মা তাঁর আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য বর্তমানে শিরোনামে। হট এবং বোল্ড অবতারে কেট (Kate Sharma) নিজেকে বারবার তুলে ধরেন। মডেলিং দুনিয়া থেকে সোশ্যাল মিডিয়া, শর্ট ফিল্ম থেকে টিভি শো, কেট শর্মা অত্যন্ত পরিচিত একটি নাম। বর্তমানে প্রায় প্রতিদিনই কেট তাঁর হট, সেক্সি ছবি এবং ভিডিওগুলির জন্য শিরোনামে থাকেন। অল্প দিনের কেরিয়ারেই নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন কেট। গ্ল্যামারাস কেটের ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও নজরকাড়া। কেট সম্প্রতি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি হট ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে কেট একটি মেরুন রঙের সিজলিং শাড়ি এবং সিলভার ব্লাউজ পরেছেন। সঙ্গে উজ্জ্বল মেকআপ ও খোলা চুলে তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে। অভিনেত্রীর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। নেটিজেনরা তাঁর ভিডিওর কমেন্ট বক্সে ভালোবাসায় ভরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।
দেখুন