Kartik Aaryan: ভুল ভুলাইয়া ৩-এর শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান

Kartik Aaryan (Photo Credits: Instagram)

বক্স অফিসে একের পর এক হিট দিয়ে অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এখন বলিউডের ব্যস্ত অভিনেতা। সম্প্রতি পরিচালক কবীর খানের চন্দু চ্যাম্পিয়নের (Chandu Champion) শুটিংয়ের কাজ শেষ করেছেন। আর তারপরেই তিনি ব্যস্ত হয়ে পড়লেন আপকামিং ছবি ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3)-এর শুটিং। শনিবার সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আজ থেকে কেরিয়ারের সবথেকে বড় ছবির শুটিং করতে যাচ্ছি। প্রসঙ্গত, ২০২২-এ মুক্তি পেয়েছিল কার্তিক-কিয়ারা অভিনীত ভুল ভুলাইয়া ২। করোনা পরবর্তী সময়ে বলিউডে যখন একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল, তখন এটি সুপারহিট হয়। তারপরেই এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির কথা ঘোষণা করেন নির্মাতারা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement