Kannada Actress Arrested: বিমানবন্দরে ১৪ কেজি সোনা সহ কন্নড় অভিনেত্রীকে গ্রেফতার
১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করেন অভিনেত্রী।
নয়াদিল্লি: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Kempegowda International Airport) ১৪.৮ কেজি সহ কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে (Kannada Actress Ranya Rao) গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশের মতে, ১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করেন অভিনেত্রী, বিষয়টি নজরে আসতে তদন্ত শুরু হয়। রাওকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুর এইচবিআর লেআউটে ডিআরআই সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সোমবার এই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার বিশদে তদন্ত চলছে।
রান্যা রাও কে?
'মানিক্য' (২০১৪) ছবিতে অভিনয়ে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী রান্যা রাও বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করেছেন।
বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: ইরানে পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হামলায় কোনও তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, জানাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Advertisement
Advertisement
Advertisement