Miho Nakayama: প্রয়াত জাপানি অভিনেত্রী তথা গায়িকা মিহো নাকায়ামা, বাড়ি থেকে উদ্ধার দেহ
আসন্ন খ্রিষ্টমাসে অসাকায় পারফর্ম করার কথা ছিল শিল্পীর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানের সূচি বাতিল করে দিয়েছিলেন মিহো।
জাপানি অভিনেত্রী তথা গায়িকা মিহো নাকায়ামার (Miho Nakayama) দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর জাপানের রাজধানী টোকিওর (Tokyo) ইবিসু জেলায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে মিহোর দেহ। আসন্ন খ্রিষ্টমাসে অসাকায় পারফর্ম করার কথা ছিল শিল্পীর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানের সূচি বাতিল করে দিয়েছিলেন মিহো। ৫৪ বছর বয়সে চলে গেলেন 'লাভ লেটার', 'টোকিও ওয়েদার' খ্যাত অভিনেত্রী। শিল্পীর টিমের তরফে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। মিহোর টিম জানিয়েছে, 'আচমকা এমন দুঃখের খবর ভাগ করে নিতে হচ্ছে তাঁর জন্যে আমরা দুঃখিত। যারা এত দিন তাঁর খেয়াল রেখেছিলেন, যারা তাঁকে সমর্থন করেছেন তাঁদের প্রত্যেককে এমন একটা আকস্মিক দুঃখের খবর জানাতে হচ্ছে তার জন্য দুঃখিত'।
চলে গেলেন 'লাভ লেটার' খ্যাত অভিনেত্রী মিহো নাকায়ামা...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Garlic Benefits: রসুনেই বাজিমাত। রাতে খান এক কোয়া রসুন। পাবেন কঠিন অসুখ থেকে রেহাই
Advertisement
Advertisement
Advertisement