Is Amitabh Bachchan Retiring? অমিতাভ বচ্চন কি এবার অবসর নিচ্ছেন? ভাইরাল ট্যুইট ঘিরে জল্পনা তুঙ্গে

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) কি অবসর নিচ্ছেন? এমন প্রশ্ন উঠতে শুরু করে অভিনেতার একটি সাম্প্রতিক ট্য়ুইট নিয়ে। যেখানে 'টাইম টু গো' বলে লেখেন বিগ বি। অমিতাভের ওই ট্যুইট নিয়ে জোর কদমে চর্চা শুরু হলে তিনি বিষয়টি খোলসা করেন। বিগ বি কেবিসির মঞ্চে জানান, তিনি ওই ট্যুইট করেছিলেন বাড়িতে যাওয়ার সময়। কেবিসির শ্যুট শেষ হতে হতে রাত ২টো বেজে যায়। রাত ২টোর সময় তিনি ছুটি পান। বাড়ি যেতে যেতে তাঁর অনেক দেরি হয়ে যায়। তাই তিনি রাতে ওই ট্যুইট করেছিলেন বলে জানান অমিতাভ বচ্চন। যা শুনে তাঁর অনুরাগীরা আশ্বস্ত হন। বিগ বি যবে এবার যাওয়ার সময় হয়েছে বলে সোশ্যাল সাইটে লেখেন, তখন থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়।

দেখুনওই ভাইরাল ট্যুইটে কী লিখেছিলেন অমিতাভ বচ্চন...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement