Tony Todd Dies: চলে গেলেন ফাইনাল ডেস্টিনেশন খ্যাত অভিনেতা টনি টড, অজানা মৃত্যুর কারণ
৬ নভেম্বর, বুধবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রবীণ অভিনেতা। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও অজানা।
হলিউডের কিংবদন্তি অভিনেতা টনি টড (Tony Todd) চলে গেলেন। ৬৯ বছর বয়সে মারা গেলেন টনি। ৬ নভেম্বর, বুধবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রবীণ অভিনেতা। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও অজানা। চলচ্চিত্র এবং টেলিভিশন একাধারে উভয় ক্ষেত্রে কাজ করে গিয়েছেন টনি। ২৪০টির বেশি হলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। ফাইনাল ডেস্টিনেশন (Final Destination) এবং ক্যান্ডিম্যান (Candyman ) সহ বেশ কয়েকটি হরর ছবির ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মধ্যে দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন টনি। ১৯৫৪ সালের ৪ ডিসেম্বর ওয়াশিংটন, ডিসিতে জন্ম টনির। ইউজিন ও'নিল ন্যাশনাল অ্যাক্টরস থিয়েটার ইনস্টিটিউট এবং ট্রিনিটি রিপ কনজারভেটরিত থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
চলে গেলেন টনি টড...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Garlic Benefits: রসুনেই বাজিমাত। রাতে খান এক কোয়া রসুন। পাবেন কঠিন অসুখ থেকে রেহাই
Advertisement
Advertisement