Hina Khan: জমকালো ফ্যাশন শো, র্যাম্পে হাঁটতে গিয়ে পোশাক পায়ে বেধে হোঁচট খেলেন ক্যানসার আক্রান্ত হিনা, দেখুন ভাইরাল ভিডিয়ো
লড়াকু মনোভাব আর কাজের অদম্য ইচ্ছার জেরে মারণরোগও দমাতে পারেনি হিনাকে। কেমো সম্পন্ন হয়েছে তাঁর। রয়েছেন নিয়মিত চিকিৎসার মধ্যে। এদিনের ফ্যাশন মঞ্চে অভিনেত্রীকে রাজস্থানী লুকে দেখা গিয়েছে।
শনিবার মুম্বই শহরে আয়োজিত হয়েছিল একটি ফ্যাশন শো। মডেলরা তো বটেই ইন্ডাস্ট্রির বহু তারকাও র্যাম্পে হাঁটলেন এদিন। ক্যানসারের চিকিৎসার মাঝে আবারও র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত হিনা কেমো চলাকালীনই কাজ শুরু করে দেন। ওই অবস্থাতেই কয়েকবার ফোটোশুট করেছেন। অংশ নিয়েছেন বিভিন্ন ইভেন্টে। লড়াকু মনোভাব আর কাজের অদম্য ইচ্ছার জেরে মারণরোগও দমাতে পারেনি হিনাকে। কেমো সম্পন্ন হয়েছে তাঁর। রয়েছেন নিয়মিত চিকিৎসার মধ্যে। এদিনের ফ্যাশন মঞ্চে অভিনেত্রীকে রাজস্থানী লুকে দেখা গিয়েছে। তবে তাঁর পরনের স্কার্টটির ঝুল এতই বেশি ছিল যে, হাঁটতে গিয়ে দুবার তাঁর পায়ে সেটি বেধে যায়। হোঁচট খান তারকা। তাও কোনমতে তাল সামলে সামনের দিকে এগিয়ে গেলেন হিনা। দু-চোখ ভরা আত্মবিশ্বাসের সঙ্গে।
মঞ্চে হাঁটতে গিয়ে হোঁচট খেলেন হিনাঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
India vs India A Intra Squad Match Scorecard: ভারত বনাম ভারত এ ইন্ট্রাস্কোয়াড ম্যাচে সেঞ্চুরি সরফরাজ খানের, উইকেটহীন বুমরাহ
Advertisement
Advertisement
Advertisement