Kishmish: ৭৫ দিন পার করল দেব-রুক্মিনী জুটির কিশমিশ, নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী নিজেই

Photo Credit_Instagram

বক্স অফিসে ধামাল করেছে দেবের আগের ছবি ‘টনিক’। শুধু তাই নয়, টানা ১০০ দিন চলেছে প্রেক্ষাগৃহেও। এবার দেবের পরবর্তী ছবি ‘কিশমিশ’ ও পার করল ৭৫ দিন।অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র নিজের ইনস্টাগ্রামে সেই খবর জানিয়েছেন। এর আগেও দেব ও রুক্মিনী জুটিতে ছবি করলেও দীর্ঘদিন পর রোম্যান্টিক ছবিতে দেখা গেছে তাদের। কাজেই ‘কিশমিশ’ নিয়ে যে দেব ভক্তদের দারুণ উন্মাদনা ছিল  তা বলার অপেক্ষা রাখে না। রাহুল মুখার্জীর নির্দেশনায় এই ছবিতে দেব ও রুক্মিণীর ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়,খরাজ মুখোপাধ্যায়,অঞ্জনা বসু ও জুন মালিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement