The Vaccine War Teaser: স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল 'দ্য ভ্যাকসিন ওয়ার'এর টিজার, ঘোষণা হল মুক্তির তারিখ

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'দ্য ভ্যাকসিন ওয়ার'এ অভিনয় করেছেন নানা পটেকর , রাইমা সেন, পল্লবী জোশী, অনুপম খের।

The Vaccine War Teaser (Photo Credits: Twitter)

'দ্য কাশ্মীর ফাইলস' এর প্রশংসনীয় সাফল্যের পর এবার 'দ্য ভ্যাকসিন ওয়ার' নিয়ে আসছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আজ স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্যে এল ছবির টিজার (The Vaccine War Teaser)। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'দ্য ভ্যাকসিন ওয়ার'এ অভিনয় করেছেন নানা পটেকর (Nana Patekar), রাইমা সেন (Raima Sen), পল্লবী জোশী, অনুপম খের (Anupam Kher)। এদিন টিজারের পাশাপাশি ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির তারিখও। আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর  'দ্য ভ্যাকসিন ওয়ার' (The Vaccine War)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement