The Kerala Story: দ্য কেরালা স্টোরি এগোচ্ছে তরতরিয়ে, সোমবারই ছুঁয়ে ফেলবে ২০০ কোটির ঘর

The Kerala Story (Photo Credit: Twitter)

তরতরিয়ে এগোচ্ছে পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরি। মুক্তির ১৬দিন পর অর্থাৎ ১৭ দিনে এই সিনেমার ঝুলিতে জমা হয়েছে ১৯৮.৪৭ কোটি। অর্থাৎ সোমবার পেরোলে অভিনেত্রী আদা শর্মা অভিনীত এই ছিব ২০০ কোটির ঘর ছুঁয়ে ফেলবে। যা এক কথায় অনবদ্য। দ্য কেরালা স্টোরি মুক্তির আগে থেকেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হয় শান্তি বজায় রাখার স্বার্থে। তবে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয় আদালতের তরফে। যা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement