Suhana Khan Video: শানায়ার সঙ্গে সুহানা খান, শাহরুখ-কন্যাকে দেখে ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ

Suhana Khan With Shanaya Kapoor (Photo Credit: Instagram)

এবার প্রিয় বান্ধবী শানায়া কাপুরের সঙ্গে দেখা গেল সুহানা খানকে (Suhana Khan)। শানায়া কাপুর এবং তাঁর ভাই জাহানের সঙ্গে দেখা মেলে সুহানার। মুম্বইয়ের জুহুর একটি মাল্টিপ্লেক্সে দেখা মেলে শাহরুখ-কন্যার। শানায়া কাপুর এবং জাহানের সঙ্গে সুহানা খানকে দেখতেই ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। তবে কোন ছবি দেখতে জুহর ওই মাল্টিপ্লেক্সে হাজির হন সুহানা, শানায়া, সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত পরিচালক জোয়া আখতারের দ্য আর্চিজ দিয়ে বলিউডে পা রাখছেন সুাহানা খান। দ্য আর্চিজে সুহানার সঙ্গে রয়েছেন বনি কাপুরের মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা।

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement