Stree 2 Box Office Collection: ছয় সপ্তাহ পরেও বক্স অফিসে কামাল স্ত্রী-২ এর, ৬০০কোটির মাইলস্টোন ছোঁয়া সময়ের অপেক্ষা

রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা এবং অভিষেক ব্যানার্জির মতো তারকা অভিনীত এই চলচ্চিত্রটি দর্শকদের ক্রমাগত প্রেক্ষাগৃহে আকর্ষণ করছে। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। সাসপেন্স এবং কমেডি-সমৃদ্ধ সিক্যুয়েল ইতিমধ্যেই বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড তৈরি করেছে।

Stree 2 (Photo Credits: ANI)

'স্ত্রী -২' মুক্তির ষষ্ঠ সপ্তাহেও বক্স অফিসে তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত।  শুক্রবার, ছবিটি ৫.২০ কোটি টাকা আয় করেছে, যার ফলে স্ত্রী-২ এর মোট আয় ৫৯৫.১০ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা এবং অভিষেক ব্যানার্জির মতো তারকা অভিনীত এই চলচ্চিত্রটি দর্শকদের ক্রমাগত প্রেক্ষাগৃহে আকর্ষণ করছে। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। সাসপেন্স এবং কমেডি-সমৃদ্ধ সিক্যুয়েল ইতিমধ্যেই বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড তৈরি করেছে। জাতীয় সিনেমা দিবস উপলক্ষে টিকিটের কম দামের (₹99) সুবিধা নিয়ে, ছবিটি বস অফিসে বেশ ভালোই উপার্জন করেছে। দুটি নতুন চলচ্চিত্র যুধ্রা এবং কাহান মুক্তি পেলেও স্ত্রী-২এখনও দর্শকদের প্রথম পছন্দ রয়ে গেছে। আর মাত্র ৫কোটি দূরে আছে ছবিটি, নির্মাতদের আশা  আজ (শনিবার) বা আগামীকাল (রবিবার)এর মধ্যে ৬০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে এবং বক্স অফিসে ইতিহাস তৈরি করবে।

'স্ত্রী 2' ৫৯৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে-

 

 

View this post on Instagram

 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement