Sonu Nigam: দাঁড়াতে হলে নির্বাচনে গিয়ে দাঁড়ান! কলকাতায় কনসার্টে এসে দর্শকদের উপর বেজায় চটলেন সনু নিগম
শনিবার, ৯ ফেব্রুয়ারি অ্যাকোয়াটিকায় আয়োজিত হয়েছিল রোমান্টিক কন্ঠের বাদশা সোনু নিগমের কনসার্ট। তবে এদিনের কনসার্টে শ্রোতাদের উপর বেজায় চটলেন গায়ক।
দিন কয়েক আগেই কোমরের অসহ্য যন্ত্রণায় ছটকাচ্ছিলেন বলিউড গায়ক সনু নিগম (Sonu Nigam)। পুনের কনসার্টে গান গাইতে গিয়ে মাঝ পথে থামাতে হয়েছিল অনুষ্ঠান। যন্ত্রণার জেরে পরিপূর্ণ দর্শকাসন ছেড়ে নেমে আসতে হয়েছিল গায়ককে। ব্যাথা থেকে খানিক স্বস্তি মিলতেই কলকাতায় কনসার্ট করতে এলেন সনু। শনিবার, ৯ ফেব্রুয়ারি অ্যাকোয়াটিকায় আয়োজিত হয়েছিল রোমান্টিক কন্ঠের বাদশা সোনু নিগমের কনসার্ট। তবে এদিনের কনসার্টে শ্রোতাদের উপর বেজায় চটলেন গায়ক। তাঁর গানের মাঝে দর্শকদের কেউ কেউ উঠে দাঁড়ানোয় ক্ষুব্ধ হলেন তিনি। গান থামিয়ে সনুকে কড়া ভাষায় দর্শকদের উদ্দেশ্যে বলতে শোনা গেল, 'যদি আপনারা দাঁড়াতেই চান তাহলে নির্বাচনে গিয়ে দাঁড়ান। দয়া করে বসুন। আমার কত সময় নষ্ট হচ্ছে জানেন'।
আরও পড়ুনঃ বেঙ্গালুরু কনসার্টে এড শিরানকে সঙ্গ দিলেন শিল্পা, মার্কিন পপস্টার তেলুগু গান ধরতেই মিলল চমক
কলকাতায় কনসার্টে এসে দর্শকদের উপর চটলেন সনুঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Advertisement
Advertisement
Advertisement