Sikandar: মুক্তির আগেই অনলাইনে ফাঁস সিকন্দর, সলমনের ছবি ছড়িয়ে পড়ল পাইরেটেড সাইটে

নির্মাতাদের হতাশ করে বিভিন্ন পাইরেটেড সাইটে ফাঁস হল সিকন্দর। মুক্তির আগেই বহু অনলাইনে পাইরেটেড সাইটে ফাঁস হয়ে গিয়েছে সলমনের ছবি।

Sikandar (Photo Credits: X)

ইদের (Eid 2025) উপহার নিয়ে চলে এসেছেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। ইদের ঠিক আগের দিন, রবিবার, ৩০ মার্চ মুক্তি পেয়েছে সিকন্দর (Sikandar)। একদিকে ছবি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে নির্মাতাদের হতাশ করে বিভিন্ন পাইরেটেড সাইটে ফাঁস হল সিকন্দর। মুক্তির আগেই বহু অনলাইনে পাইরেটেড সাইটে ফাঁস হয়ে গিয়েছে সলমনের ছবি। তামিলরকার্স, মুভিরুলজ, ফিল্মিজিলা এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মতো পাইরেটেড প্ল্যাটফর্মগুলি সম্পূর্ণ ছবিটি অনলাইনে ফাঁস করে দিয়েছে। ভক্তদের মধ্যে সিকন্দরের অবৈধ ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক সরবরাহ চলছে। তবে অনলাইনে ফাঁস হলেও প্রেক্ষাগ্রহে ভক্তদের ঢল নেমেছে সিকন্দর দেখার জন্যে। ভুবনেশ্বরের এক প্রেক্ষাগৃহে ভাইজানের ছবি ঘিরে চলছে তুমুল উদযাপন।

সলমনের ছবি ঘিরে উদযাপনঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement