Saif Ali Khan Stabbing Incident: সইফের উপর ছুরির হামলা, মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন করিনার প্রাক্তন শাহিদ
করিনার প্রাক্তন বললেন, 'ভীষণই আশ্চর্যজনক ঘটনা। আমরা সকলে সইফের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি'।
নিজের বাড়ির মধ্যেই দুষ্কৃতীর হামলার শিকার হন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। ছুরি দিয়ে অভিনেতার শরীরে কোপ বসায় দুষ্কৃতী। রক্তাক্ত সইফকে লীলাবতী হাসপাতালে এনে আইসিইউ-তে (ICU) রেখে চলে চিকিৎসা। হয় অস্ত্রোপচার। শুক্রবার আইসিইউ থেকে বের করে সাধারণ কক্ষে রাখা হয়েছে আহত অভিনেতাকে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। এদিন অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor) নিজের আসন্ন ছবি 'দেবা'র (Deva) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সইফের উপর হামলা প্রসঙ্গে মুখ খোলেন। করিনার প্রাক্তন বললেন, 'ভীষণই আশ্চর্যজনক ঘটনা। আমরা সকলে সইফের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি'। মুম্বইয়ের মত 'নিরাপদ' শহরে দুষ্কৃতী বাড়ির ভিতরে ঢুকে হামলা করছে এমন ঘটনা সত্যিই আতঙ্কের, মত শাহিদের। তবে মুম্বই পুলিশ ঘটনার সম্পূর্ণ তদন্ত করবে বলেই আশাবাদী দেবা অভিনেতা।
সইফের উপর হামলা প্রসঙ্গে মুখ খুললেন শাহিদ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
India vs India A Intra Squad Match Scorecard: ভারত বনাম ভারত এ ইন্ট্রাস্কোয়াড ম্যাচে সেঞ্চুরি সরফরাজ খানের, উইকেটহীন বুমরাহ
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Kangana Ranaut On Sunjay Kapur's Death: করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যুতে খুব ভয় পাচ্ছেন কঙ্গনা, কী লিখলেন নায়িকা, সাংসদ
Advertisement
Advertisement
Advertisement