Shah Rukh Khan Video: ডাঙ্কি মুক্তির আগে বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ খান, নিরাপত্তায় মোড়া অভিনেতাকে চিনলেন না অনেকেই

Shah Rukh Khan (Photo Credit: PTI/Twitter)

ফের বৈষ্ণোদেবীর (Vaishno Devi) স্মরণে শাহরুখ খান (Shah Rukh Khan)। মঙ্গলবার সকালে বৈষ্ণোদেবীর মন্দিরে যান এসআরকে। নিরাপত্তায় মোড়া শাহরুখ খান মঙ্গলবার সাত সকালে হেঁটে যান বৈষ্ণোদেবী দর্শনে। বলিউড অভিনেতাকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরা। সামনেই মুক্তি পাবে শাহরুখ খানের সিনেমা 'ডাঙ্কি'। যার ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। ডাঙ্কি শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানিরা। ডাঙ্কি মুক্তির আগে এবার ফের বৈষ্ণোদেবী দর্শনে যান কিং খান।

আরও পড়ুন: World's Richest Actor in 2023: বিশ্বের ধনী অভিনেতার তালিকায় সেরা পাঁচে কিং খান, রইল সম্পূর্ণ তালিকা

দেখুন ভিডিয়ো...

 

পাঠান, জওয়ান মুক্তির আগেও বৈষ্ণোদেবীর মন্দির ঘুরে আসেন শাহরুখ খান। পরপর ব্লক বস্টারের আগে শাহরুখ খানকে দেখা যায় বৈষ্ণোদেবীর স্মরণে। এবারও তার অন্যাথা হয়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement