Shah Rukh Khan: লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখের বিশেষ প্রাপ্তি

শুধু তাই নয়, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালি পরিচালিত অভিনেতার অন্যতম জনপ্রিয় ছবি 'দেবদাস' লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।

Shah Rukh Khan (Photo Credit: X)

ভারতীয় সিনেমায় তাঁর অভূতপূর্ব অবদানকে সম্মানিত করতে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল (Locarno Film Festival) 'পার্দো আল্লা কেরিয়ার' বা কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' দ্বারা সম্মানিত করতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানকে (Shah Rukh Khan)। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, পার্দো আল্লা কেরিয়ার প্রদানের মাধ্যমে ভারতীয় সিনেমায় বলিউড সুপারস্টারের অসাধারণ কেরিয়ারকে উদযাপন করা হবে। আগামী ১০ অগাস্ট ওপেন এয়ার ভেন্যু পিয়াজা গ্র্যান্ডে গিয়ে এই পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। শুধু তাই নয়, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালি (Sanjay Leela Bhansali) পরিচালিত অভিনেতার অন্যতম জনপ্রিয় ছবি 'দেবদাস' (Devdas) লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। যা নিঃসন্দেহে অভিনেতার জন্যে এক বড় প্রাপ্তি।

প্রাপ্তি... 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement