Jawan: জাওয়ান-এর শুটিং সম্পন্ন করলেন শাহরুখ, কবে মুক্তি পাবে ছবি?

পাঠানের ঐতিহাসিক সাফল্যের পর জাওয়ান নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে ভক্তকুলের। ৩০ মার্চ মুম্বইয়ে সম্পন্ন হয়েছে অ্যাটলি পরিচালিত জাওয়ানের শুটিং।

Jawan Poster (Photo Credits: Facebook)

মুম্বই, ৩১ মার্চঃ পাঠান (Pathaan) এর পর এবার ‘জাওয়ান’ (Jawan)। প্রতীক্ষায় কিং খানের  অনুরাগীরা। পাঠানের ঐতিহাসিক সাফল্যের পর জাওয়ান নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে ভক্তকুলের। ৩০ মার্চ মুম্বইয়ে (Mumbai) সম্পন্ন হয়েছে অ্যাটলি (Atlee) পরিচালিত জাওয়ানের শুটিং। শুটিং সম্পন্ন হওয়ার পর পোস্ট প্রোডাকশনের পর্যায় অবতীর্ণ হয়েছে ছবি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, শাহরুখ খানের জাওয়ান (Shah Rukh Khan Movie Jawan) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২ জুন। তবে সেই বিষয়ে ছবি নির্মাতাদের তরফে কোন নিশ্চয়তা দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ গুঞ্জনের ইতি, বিয়ের পিঁড়িতে পরিণীতি এবং রাঘব

সম্পন্ন হল 'জাওয়ান'এর শুটিং... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement