Shah Rukh Khan: জন্মদিনের আগেই চমক, দীপিকার সঙ্গে পাঠানের সেটে একান্তে শাহরুখ
এবার ৫৭-তে পড়লেন শাহরুখ খান (Shah Rukh Khan)। জন্মদিনের রাতে ছোট ছেলে আব্রামকে নিয়ে মন্নতের সামনে বেরিয়ে আসেন শাহরুখ। মন্নতের সামনে দাঁড়িয়েই অসংখ্য অনুরাগীর উদ্দেশে হাত নাড়িয়ে ভালবাসা জানান শাহরুখ খান। শাহরুখের ৫৭ বছরের জন্মদিনের আগে প্রকাশ্যে আসে 'পাঠানে'র সেট থেকে কিং খানের ছবি। যেখানে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে পাঠানের সেটে দেখা যায় শাহরুখ খানকে। এসআরকে-র সঙ্গে পাঠানের সেটে দীপিকার ওই ছবি নিয়ে কিং খানের ভক্তদের মধ্যে চরম উৎসাহ চোখে পড়ে। দেখুন..
View this post on Instagram
পাঠানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জন আব্রামও। যা নিয়ে ইতিমধ্যেই শাহরুখ, দীপিকার অনুরাগীদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)