Shah Rukh Khan and Janki Bodiwala: শাহরুখের হাত থেকে জীবনের প্রথম অ্যাওয়ার্ড 'শয়তান' অভিনেত্রীর, লজ্জায় লাল জানকিকে কী বলে সান্ত্বনা দিলেন বাদশা?

ওয়ার্ড হাতে মঞ্চে দাঁড়িয়ে ছবির পরিচালক থেকে শুরু করে কলাকুশলী, তারকা সকলকে তাঁর পাশে থাকার জন্যে ধন্যবাদ জনান জানকি। সেই সঙ্গে এও জানান, শাহরুখ খানের হাত থেকে এই অ্যাওয়ার্ড নিয়ে তিনি অত্যন্ত 'নার্ভাস'।

Shah Rukh Khan and Shaitaan Actor Janki Bodiwala (Photo Credits: Instagram)

শনিবার রাত, জয়পুরে আইফার (IIFA 2025) জমজমাট আসর। আর সেই মঞ্চেই বলিউডের কিং শাহরুখ খানের (Shah Rukh Khan) হাত থেকে জীবনের প্রথম অ্যাওয়ার্ডটি হাতে তুলে নিলেন 'শয়তান' অভিনেত্রী জানকি বোদিওয়ালা (Janki Bodiwala)। এত বড় মঞ্চে জীবনের প্রথম অ্যাওয়ার্ড তাও আবার কিং খানের হাত থেকে, স্বাভাবিকভাবেই হাত-পা ঠাণ্ডা হয়ে আসার জো। অ্যাওয়ার্ড হাতে মঞ্চে দাঁড়িয়ে ছবির পরিচালক থেকে শুরু করে কলাকুশলী, তারকা সকলকে তাঁর পাশে থাকার জন্যে ধন্যবাদ জনান জানকি। সেই সঙ্গে এও জানান, শাহরুখ খানের হাত থেকে এই অ্যাওয়ার্ড নিয়ে তিনি অত্যন্ত 'নার্ভাস'। খানিক লজ্জা পেয়ে তরুণ অভিনেত্রীর কাছে গিয়ে তাঁকে সান্ত্বনা দিয়ে বলিউড বাদশা বললেন, 'নার্ভাস হও না। আমি তোমার চেয়েও বেশি নার্ভাস'। ২৫'তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে তরুণ অভিনেত্রীর সঙ্গে শাহরুখের এমন মিষ্ট বার্তালাপ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকদমহল।

আরও পড়ুনঃ ৬৭ বছর বাঁচবেন শাহরুখ-সলমন, দুই খানের মৃত্যুর নিয়ে সাংঘাতিক ভবিষ্যদ্বাণী জ্যোতিষী সুশীল কুমারের

শাহরুখ খানের হাত থেকে জীবনের প্রথম অ্যাওয়ার্ডঃ

 

View this post on Instagram

 

A post shared by Jb (@jankibodiwala)

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement