Shah Rukh Khan-Deepika Padukone: 'তোমাকেই শুধু দেখছি', অবশেষে 'ভালবাসার' প্রকাশ শাহরুখ-দীপিকার
'ওম শান্তি ওম' দিয়ে যাত্রা শুরু হয়েছিল। এরপর 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার', 'পাঠান'। একের পর এক সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দীপিকা পাড়ুকোন। বলিউডে আসার পর গত ১৫ বছরে ধরে দীপিকা এবং শাহরুখ দর্শকদের কাছে কার্যত হিট জুটি। অনস্ক্রিনে তাঁদের একসঙ্গে দেখলে, দর্শক খুশি হয়ে যায়। পাঠান মুক্তি পাওয়ার আগে এবার দীপিকার সঙ্গে ছবি শেয়ার করে, অনস্ক্রিনের ভালবাসা উজাড় করে দিলেন শাহরুখ খান। যা দেখে উচ্ছ্বসিত দীপিকাও। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের স্টেটাস এবং সেখানে দীপিকার মন্তব্য, যা দেখে উচ্ছ্বসিত দুই তারকার অসংখ্য অনুরাগীও।
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)