Salman Khan: তুরস্কের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমন, ক্যাটরিনার

Salman Khan, Katrina Kaif (Photo Credit: Mehmet Nuri Ersoy/Instagram

টাইগার থ্রি-র (Tiger 3) শ্যুটিংয়ের জন্য তুরস্কে রয়েছেন সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)৷  টাইগার থ্রির শ্যুটিং শুরু হতে না হতেই তুরস্কের মন্ত্রী মহমত নুরি এরসয়ের সঙ্গে দেখা করলেন সলমন, ক্যাটরিনা৷ তুরস্কের সংস্কৃতি মন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন৷ তুরস্কের মন্ত্রী জানান, বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর পরিচয় হয়ে ভাল লাগল৷ আন্তর্জাতিক সিনেমার শ্যুটিংয়ের জন্য তুরস্ক ক্রমশ বিশ্বের দরবারে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছে বলে জানান মহমত নুরি এরসয়৷

দেখুন তুরস্কের মন্ত্রীর সঙ্গে সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সৌজন্য সাক্ষাৎ...

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement