Rhea Chakraborty: বাইকে চেপে ঘুরছেন রিয়া, কার প্রেমে পড়ে মুখ লুকালেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা?

সদ্য অভিনেত্রীকে দেখা গেল এক যুবকের বাইকে চেপে ঘুরতে। কে এই রহস্যময় যুবক? কৌতূহল তৈরি হয়েছিল নেটিজেনদের মধ্যে।

Rhea Chakraborty enjoys bike ride with Nikhil Kamath (Photo Credits: Instagram)

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শোক কাটিয়ে তবে কি এবার নতুন করে কারুর প্রেমে পড়লেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)! সদ্য অভিনেত্রীকে দেখা গেল এক যুবকের বাইকে চেপে ঘুরতে। কে এই রহস্যময় যুবক? কৌতূহল তৈরি হয়েছিল নেটিজেনদের মধ্যে। জানা যাচ্ছে, ওই যুবক হলেন ভারতীয় স্টক ব্রোকার এবং আর্থিক পরিষেবা সংস্থা জিরোধা-র (Zerodha) সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ। শনিবার মুম্বইয়ের রাস্তায় নিখিলের (Nikhil Kamath) বিলাসবহুল বাইকে চেপে ঘুরতে দেখা গিয়েছে রিয়াকে। যদিও এদিন চিত্র সাংবাদিকদের দেখে এদিন মুখ লুকিয়েছেন অভিনেত্রী।

রিয়ার বাইক রাইড... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement