Sajid Khan: যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খানের হয়ে সুর চড়ালেন করণভীর বোরা, পুনম পান্ডে

Poonam Pandey, Karanvir Bohra, Sajid Khan (Photo Credit: Instagram)

মি টু-তে অভিযুক্ত সাজিদ খানকে কেন বিগ বস ১৬-তে নেওয়া হল, তা নিয়ে সরগরম বলিউড। যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খানের বিগ বসের ঘরে যাওয়ার বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠান দিল্লি মহিলা কমিশনের প্রধান। শার্লিন চোপড়াও সাজিদের বিরুদ্ধে দায়ের করেন এফআইআর। জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে সাজিদ খানের হাজিরা নিয়ে যখন জোর বিতর্ক শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন করণভীর ভোরা এবং পুনম পান্ডে। করণ এবং পুনম বলেন, সাজিদ খানকে আর একবার সুযোগ দেওয়া উচিত। দ্বিতীয়বার সুযোগ পেতেই পারেন সাজিদ। নিজেদের মিউজিক ভিডিয়ো মুক্তির সময় এমনই মন্তব্য করেন করণবীর ভোরা এবং পুনম পান্ডে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement