Alia Bhatt In Met Gala 2023: ঐশ্বর্য বলে আলিয়া সম্মোধন, মেট গালায় নায়িকার নাম ভুললেন বিদেশিরা

Alia Bhatt, Aishwarya Rai (Photo Credit: ANI)

মেট গালায় এবার প্রথম অভিষেক হল আলিয়া ভাটের (Alia Bhatt)। মেট গালায় প্রথম হাজির হয়ে মুক্ত খচিত পোশাক পরেন আলিয়া ভাট। যা দেখে মুগ্ধ আলিয়ার অনুরাগীরা। মেট গালায় আলিয়া ভাটের উপস্থিতি দেখে যখন প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা, সেই সময় বিদেশি পাপারাৎজি তাঁকে ঐশ্বর্য (Aishwarya Rai) বলে সম্মোধন করে বসেন। আলিয়া রেড কার্পেটে হাঁটতে গেলে, 'ঐশ্বর্য এদিকে' বলে অনেকে বলতে শুরু করেন। যা শুনে হেসে ফেলেন আলিয়া ভাট এবং হাসি মুখ নিয়েই হেঁটে যান সামনের দিকে। প্রসঙ্গত প্রত্যেকবার কান উৎসবে কার্যত ঝলসে ওঠেন ঐশ্বর্য রাই। আন্তর্জাতিক মঞ্চে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে মেট গালার তুলনায় কান-এ ঐশ্বর্যর জনপ্রিয়তা অনেক বেশি।

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement