Mamta Kulkarni: ধর্মের পথেই মুক্তি, মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি, জানুন অভিনেত্রীর নতুন পরিচয়

এদিন মহাকুম্ভ থেকে ভাইরাল একটি ভিডিয়োতে সলমন-শাহরুখের করণ অর্জুন ছবির অভিনেত্রীকে গেরুয়া বসনে দেখা গিয়েছে। কপালে গেরুয়া তিলক। গলায় রুদ্রাক্ষের মালা।

Mamta Kulkarni Takes Sanyas (Photo Credits: X)

সকল মোহ-মায়া ত্যাগ দিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভের মেলায় (Mahakumbh Mela 2025) যোগ দিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা। ২৪ জানুয়ারি কিন্নর আখড়ায় 'মহামন্ডলেশ্বর' আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন তিনি। আর তাঁর হাত ধরেই অভিনেত্রীর জীবনের নতুন পর্ব শুরু। এদিন সন্ধ্যায় ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam)  'পিন্ড দান' অনুষ্ঠান সেরে সন্ন্যাসিনী হিসাবে নিজের নতুন পরিচয় গ্রহণ করেন মমতা। নব্বইয়ের দশকের লাস্যময়ী অভিনেত্রীর নতুন নামকরণ করা হয়েছে, মমতানন্দ গিরি। কিন্নর আখড়ায়তেই তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়। এদিন মহাকুম্ভ থেকে ভাইরাল একটি ভিডিয়োতে সলমন-শাহরুখের করণ অর্জুন ছবির অভিনেত্রীকে গেরুয়া বসনে দেখা গিয়েছে। কপালে গেরুয়া তিলক। গলায় রুদ্রাক্ষের মালা।

অভিনেত্রী মমতা কুলকার্নি এখন সন্ন্যাসিনীঃ

 

 

View this post on Instagram

 

A post shared by Mamta Kulkarni 🔵 (@mamtakulkarniofficial____)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement