Katrina Kaif: করওয়া চউথে ভিকি কী করলেন, হাটে হাড়ি ভাঙলেন ক্যাটরিনা

Katrina Kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

বিয়ের প্রথম বছরে করওয়া চউথ পালন করলেন ক্যাটরিনা কাইফ। বিয়ের প্রথম বছর পুজো করে নিয়ম মেনে করওয়া চউথ পালন করলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ক্যাট জানান, করওয়া চউথে তিনি যেমন স্বামীর জন্য উপোস করেন, তেমনি ভিকিও স্ত্রীর জন্য না খেয়ে বসেছিলেন। বিয়ের প্রথম বছরে যেভাবে উপোস করে ক্যাটরিনার জন্য বসেছিলেন ভিকি কৌশল, তা নিয়ে খুশি হয়ে যান ক্যাটরিনা কাইফ। প্রসঙ্গত ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের প্রথম করওয়া চউথে তাঁদের সঙ্গে হাজির হন অভিনেতার বাবা-মাও। ফলে পুজোর পর প্রত্যেকে একসঙ্গে নিজস্বী তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন।

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement