Jawan: সব রেকর্ড ভাঙল জওয়ান, মুক্তির পর প্রথম দিনে ৬৫ কোটির ব্যবসা শাহরুখের সিনেমার

Jawan (Photo Credits: Twitter)

হিন্দি সিনেমার জগতে ইতিহাস সৃষ্টি করল জওয়ান। মুক্তির পর প্রথম দিনের ব্যবসার নিরিখে পাঠান, কেজিএফ টু, ওয়ারের মত সিনেমাগুলিকে পিছনে ফেলে দিয়েছে শাহরুখ খানের ছবি। ফিল্ম ক্রিটিক তরণ আদর্শের পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির পর প্রথম দিন ৬৫ কোটির ব্যবসা করেছে জওয়ান। যা পাঠান,কেজিএফ টু, ওয়ার-দের পিছনে ফেলে দিয়েছে অনায়াসে।  পরিচালক আটলি কুুমারের এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতিরা।  ক্যামিও চরিত্রে দেখা মেলে দীপিকা পাড়ুকোনেরও।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement