Kangana Ranaut: বিদেশী পুরুষের প্রেমে পড়েছেন কঙ্গনা, প্রেমিকের হাত ধরে ক্যামেরাবন্দি নায়িকা

Kangana Ranaut With A Mystery Man (Photo Credits: Instagram)

অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) জীবনে নতুন পুরুষ। একেবারে হাতে হাত দিয়ে মনের মানুষের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন নায়িকা। পূর্বে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন 'তেজস' অভিনেত্রী। তবে টেঁকেনি কোন প্রেমই। চলেছে বিতর্ক। শুক্রবার মুম্বইয়ের (Mumbai) এক পার্লারের বাইরে নতুন মানুষের সঙ্গে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন কঙ্গনা। কোন রাখঢাক নয়, হাসি মুখে ক্যামেরার সামনে একে অপরের হাত ধরে দাঁড়িয়েছেন তাঁরা। তবে রহস্যজনক ব্যক্তিটি ভারতীয় নন। দেশের কোন পুরুষ নন এবার এক বিদেশী পুরুষের প্রেমে পড়েছেন নায়িকা। ইতিমধ্যেই কঙ্গনার ভক্তমহলে শুরু হয়েছে জোর জল্পনা। অবশেষ কি বিয়ের পিঁড়িতে উঠতে চলেছেন তিনি!

আরও পড়ুনঃ ভারতে বিক্রি হওয়া সবচেয়ে দামী গাড়িটি কিনলেন ইমরান হাশমি, দাম শুনে আঁতকে ওঠার জো

নতুন মানুষের সঙ্গে কঙ্গনা... 

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement