Hrithik Roshan Leg Injury During War 2 Shooting: ছবির শুটিংয়ের মাঝে বিপত্ত, ওয়ার ২'এর নাচের দৃশ্য অনুশীলনের সময়ে পায়ে চোট হৃত্বিকের
হৃত্বিক ছাড়াও ছবিতে অভিনয় করছেন জুনিয়ার এনটিআর, জন আব্রাহাম, কিয়ারা আডবাণী।
হৃত্বিক রোশনের (Hrithik Roshan) 'ওয়ার ২'এর অপেক্ষায় পথ গুনছেন অভিনেতার অনুরাগীরা। পুরো দমে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিংও। ছবির শুটিংয়ের মাঝেই ঘটল বিপত্তি। পায়ে গুরুতর চোট পেলেন হৃত্বিক। জানা যাচ্ছে, ওয়ার ২-এর একটি নৃত্য দৃশ্যের জন্য মহড়া করছিলেন অভিনেতা। অসাবধানতার বশে তখনই পায়ে আঘাত লাগে হৃত্বিকের। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তাঁর জন্যে। অভিনেতার আকস্মিক চোটের জেরে আপাতত স্থগিত রাখা হয়েছে অয়ন মুখার্জি পরিচালিত (Ayan Mukerji) অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর 'ওয়ার ২'এর শুটিং। ছবির প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। হৃত্বিক ছাড়াও ছবিতে অভিনয় করছেন জুনিয়ার এনটিআর, জন আব্রাহাম, কিয়ারা আডবাণী।
হৃত্বিকের পায়ে চোট, বন্ধ ওয়ার ২-এর শুটিংঃ
Advertisement
সম্পর্কিত খবর
Angry Jaya Bachchan Video: কাজলের কাকা রণ মুখোপাধ্যায়ের প্রার্থনায় চটলেন জয়া বচ্চন, কী বললেন দেখুন ভিডিয়োতে
Pahalgam Terrorist Attack: পাক-জঙ্গিকে বেধড়ক মারছেন হৃত্বিক, ফাইটারের দৃশ্য শেয়ার করে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদ পরিচালক সিদ্ধার্থের, দেখুন
Srabanti Chatterjee's Divorce: তৃতীয় বিয়ের আইনি অবসান, অবশেষে রোশনের সঙ্গে বিচ্ছেদ সম্পূর্ণ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের
Ravichandran Ashwin New Milestone: ভুবিকে পিছনে ফেলে আইপিএলে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারীর কীর্তি অর্জন অশ্বিনের
Advertisement
Advertisement
Advertisement