Hrithik Roshan Birthday: 'তুমি আমার আলো', জন্মদিনে ঠোঁটে ঠোঁট রেখে হৃতিককে উজাড় করা ভালবাসা সাবার
'তুমিই আমার ভালবাসা। তুমিই আমার আলো।' জন্মদিনে হৃতিক রোশনের (Hrithik Roshan) উদ্দেশে এমনই বার্তা দেন বিশেষ বান্ধবী সাবা আজাদ। বুধবার অর্থাৎ ১০ জানুয়ারি ৫০-এ পড়লেন হৃতিক। অভিনেতার জন্মদিনে তাঁর সঙ্গে ভিডিয়ো পোস্ট করেন সাবা। হৃতিক যে তাঁর জীবনে ভালবাসার পাশাপাশি সবকিছু আলোকিত করেন, তা জানান সাবা আজাদ (Saba Azad )। নিজের সোশ্যাল হ্যান্ডেলে হৃতিকের সঙ্গে ভালবাসায় পূর্ণ ভিডিয়ো শেয়ার করেন এই গায়িকা। 'কহো না প্যার হ্যায়' থেকে শুরু করে 'ম্যায় প্রেম কী দিওয়ানি হু' কিংবা 'ওয়ার' বা 'কভি খুশি কভি গম', একের পর এক সিনেমা দিয়ে দর্শকের মন কেড়েছেন হৃতিক রোশন। তাই বলিউডের 'গ্রিক গডের' জন্মদিনে তাঁকে উজাড় করা ভালবাসা জানান প্রেমিকা সাবা আজাদ।
আরও পড়ুন: Hrithik Roshan, Saba Azad Video: হৃতিকের হাত ধরে লাঞ্চ ডেটে সাবা, দেখুন
দেখুন হৃতিকের জন্মদিনে কী জানালেন সাবা আজাদ....
View this post on Instagram