'Hindustan Zindabad Tha Hai Aur Rahega': ওয়াঘা সীমান্তে সানির 'হিন্দুস্থান জিন্দাবাদ' স্লোগানে বুঁদ কয়েক হাজার দর্শক

Sunny Deol at Wagah Border (Photo Credits: Twitter)

একেবারে মুক্তি মুখে সানি দেওল (Sunny Deol) এবং আমিশা প্যাটেল (Ameesha Patel) অভিনীত 'গদর টু' (Gadar 2)। আগামী ১১ অগাস্ট দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। ২০ বছর আগে একই দিনে মুক্তি পেয়েছিল গদর। তবে মুক্তির আগে চলছে চুটিয়ে প্রচার। গদর টু-এর প্রচারে অভিনেতা সানি দেওল পৌঁছে গিয়েছিলেন ওয়াঘা বর্ডারে (Wagah Border)। অভিনেতার মুখে শোনা গেল জাতীয়তাবাদের জয়ধ্বনি। উপস্তিত কয়েক হাজার দর্শকের সামনে তারস্বরে বললেন, 'হিন্দুস্থান জিন্দাবাদ, হিন্দুস্থান জিন্দাবাদ ছিল, হিন্দুস্থান জিন্দাবাদ আছে, হিন্দুস্থান জিন্দাবাদ থাকবে'।

দেখুন ওয়াঘা সীমান্তে সানির স্লোগান... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement