Girl Ignores Kartik Aaryan Video: কার্তিক আরিয়ানকে পাত্তাই দিলেন না তরুণী, বলি নায়ককে সামনে পেয়েও পপকর্ন খেতে ব্যস্ত তিনি, দেখুন

Girl Ignores Kartik Aaryan (Photo Credit: Instagram/Screengrab)

ভুল ভুলাইয়া থ্রি-র (Bhool Bhulaiyaa 3) প্রমোশনে সিনেমাহলে যান কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। অভিনেতা থিয়েটার হলে যেতেই তাঁকে দেখে দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়তে শুরু করেন। কেউ নিজস্বী তোলার চেষ্টা করেন আবার কেউ একটু দূর থেকে অভিনেতার ছবি তোলেন। এসবের মাঝে এক অদ্ভুদ দৃশ্য চোখে পড়ে। যেখানে কার্তিক আরিয়ানকে দেখে যখন দর্শক উচ্ছ্বাসে ভরপুর, সেই সময় প্রায় প্রথম দিকের সারিতে বসা এক তরুণী নায়ককে কার্যত পাত্তাই দিলেন না (Girl Ignores Kartik Aaryan)। কার্তিক আরিয়ান সামনে দাঁড়িয়ে রয়েছেন অথচ সেই তরুণী দর্শকাসনে বসে ধীরে, সুস্থে পপকর্ন খেতে থাকেন। কোনওভাবে তিনি যে কার্তিক আরিয়ানকে পাত্তা দিতে নারাজ, তা কার্যত স্পষ্ট করে দেন ওই তরুণী।

দেখুন সিনেমাহলে কার্তিক আরিয়ানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক। তার মাঝেই ব্যতিক্রমী তরুণী...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement