Deepika Padukone: হুন্ডাই ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন, ২৫ বছর পর সংস্থা থেকে সরলেন শাহরুখ?
আজ ২৯ ডিসেম্বর সংস্থার সোশ্যাল হ্যান্ডেল থেকে হুন্ডাই পরিবারে দীপিকাকে স্বাগত জানানোর সংবাদ শেয়ার করা হয়েছে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দুই দশকের বেশি সময় ধরে নিযুক্ত রয়েছেন বলিউড কিং শাহরুখ খান।
হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai India) তাঁদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করলেন বলি অভিনেত্রী তথা বিশ্ব আইকন দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। আজ ২৯ ডিসেম্বর সংস্থার সোশ্যাল হ্যান্ডেল থেকে হুন্ডাই পরিবারে দীপিকাকে স্বাগত জানানোর সংবাদ শেয়ার করা হয়েছে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দুই দশকের বেশি সময় ধরে নিযুক্ত রয়েছেন বলিউড কিং শাহরুখ খান (Shah Rukh Khan)। ডিসেম্বরেই শাহরুখের সঙ্গে ২৫ বছরের দীর্ঘ সম্পর্ক উদযাপন করেছেন হুন্ডাই। সংস্থার তরফে অভিনেতাকে SUV-এর 1,100 তম গাড়ি উপহার দেওয়া হয়েছে। এবার হুন্ডাই মোটর ইন্ডিয়া-র সঙ্গে নাম জুড়েছে দীপিকা পাড়ুকোনের। নায়িকাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হলেও শাহরুখকে সেই পদ থেকে সরানো হয়েছে কিনা সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
হুন্ডাই ইন্ডিয়া-র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর...