Bigg Boss 18: ঘুচতে চলেছে ভাইজানের ব্যাচেলার তকমা! সলমনের জন্যে পাত্রী খুঁজবেন খোঁজ অনিরুদ্ধাচার্য মহারাজ

৬ অক্টোবর রবিবার বিগ বস সিজিন ১৮-এর গ্র্যান্ড প্রিমিয়ারে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অনিরুদ্ধাচার্য। গ্র্যান্ড প্রিমিয়ারের আগের দর্শকদের জন্যে একটি আকর্ষণীয় প্রোমো শেয়ার করেছেন নির্মাতারা।

Salman Khan, Aniruddhacharya Maharaj (Photo Credits: Instagram)

ভাইজানের ব্যাচেলার জীবনে এবার বোধহয় ইতি পড়তে চলেছে। অবিবাহিত সলমন খানের (Salman Khan) জন্যে পাত্রী খোঁজার দায়িত্ব নিলেন স্বঘোষিত গডম্যান অনিরুদ্ধাচার্য মহারাজ (Aniruddhacharya Maharaj)। ৬ অক্টোবর রবিবার বিগ বস সিজিন ১৮-এর (Bigg Boss 18) গ্র্যান্ড প্রিমিয়ারে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অনিরুদ্ধাচার্য। গ্র্যান্ড প্রিমিয়ারের আগের দর্শকদের জন্যে একটি আকর্ষণীয় প্রোমো শেয়ার করেছেন নির্মাতারা। আর সেই প্রোমোতে দেখা যাচ্ছে, অনিরুদ্ধাচার্য মহারাজ বলেছেন, সলমনের জন্যে তিনি পাত্রী খুঁজবেন। সঙ্গে তিনি এও জুড়েছেন, তাঁর দেখা পাত্রী পালিয়ে যাবে না। এদিকে মহারাজের প্রস্তাব শুনে রসিক সলমন মজা করে বলেন, 'যে পাত্রী পালিয়ে যাবে আমার তেমন পাত্রীই চাই'। ভাইজানের জবাব শুনে হো-হো করে হেসে ওঠেন উপস্থিত সকল দর্শক। মুচকি হেসে ফেলেন অনিরুদ্ধাচার্য মহারাজও।

বিগ বস সিজিন ১৮-এর গ্র্যান্ড প্রিমিয়ারের প্রোমো... 

 

View this post on Instagram

 

A post shared by JioCinema (@officialjiocinema)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement