Adipurush: আদিপুরুষ নিয়ে বড় ঘোষণা, চলবে সব সিনেমা হলে

Adipurush (Photo Credit: Wikipedia)

আদিপুরুষ (Adipurush) নিয়ে বড় ঘোষণা। আদিপুরুষ মুক্তির পর তা অন্ধ্রপ্রদেশের সমস্ত সিনেমা হলে দেখানো হবে। রামভক্ত এবং হনুমান ভক্তদের কথা চিন্তা করেই অন্ধ্রপ্রদেশের প্রত্যেক সিনেমা হলে এই ছবি চলবে বলে জানানো হয়। অন্ধ্রপ্রদেশ বক্স অফিসের তরফে এই ঘোষণা করা হয়। প্রসঙ্গত আদিপুরুষে রামের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস, সীতা হয়েছেন অভিনেত্রী কৃতী শ্যানন। সানি সিংকে দেখা যাবে লক্ষ্মণের চরিত্রে। অন্যদিকে রাবণ হিসেবে পর্দায় উটে আসছেন সইফ আলি খান। যা নিয়ে দর্শকদরা উচ্ছ্বসিত।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement