Alia Bhatt Ranbir Kapoor: ভোরের আলো ফোটার আগেই মুম্বই বিমানবন্দরে রণবীর-আলিয়া, ক্যামেরা বন্ধ করতে বললেন পাপারাৎজিকে
মেয়ে রাহাকে গাড়ি থেকে নামানোর আগে পাপারাৎজির কাছে রণবীর, আলিয়া অনুরোধ করেন রাহাকে যেন ক্যামেরাবন্দি করা না হয়। চিত্রসাংবাদিকেরা ক্যামেরা বন্ধ করলে তবেই তাঁরা মেয়েকে গাড়ি থেকে নামাবেন।
মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই মুম্বই বিমানবন্দরে হাজির হলেন আলিয়া ভাট (Alia Bhatt), রণবীর কাপুর (Ranbir Kapoor)। ছিলেন অভিনেতার মা নীতু কাপুরও। সপরিবারে ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন তাঁরা। গাড়িতে ছিল একরত্তি মেয়ে রাহা। সাতসকালে বিমানবন্দরে একেবারে আরামদায়ক পোশাকে দেখা গিয়েছে তারকা দম্পতিকে। রণবীর এবং আলিয়াকে দেখা মাত্রই ঝলসে উঠতে শুরু করে ছবিশিকারিদের ক্যামেরা। গাড়ি থেকে নেমে পাপারাৎজির (Paparazzi) জন্যে পোজও দেন তাঁরা। তবে মেয়ে রাহাকে (Raha) গাড়ি থেকে নামানোর আগে পাপারাৎজির কাছে রণবীর, আলিয়া অনুরোধ করেন রাহাকে যেন ক্যামেরাবন্দি করা না হয়। চিত্রসাংবাদিকেরা ক্যামেরা বন্ধ করলে তবেই তাঁরা মেয়েকে গাড়ি থেকে নামাবেন। তারকা দম্পতির অনুরোধকে সম্মান জানায় পাপারাৎজি। তবে দিন কয়েক আগে অবধিও মেয়ে রাহাকে পাপারাৎজির সামনে এনেছেন 'রালিয়া'।
আরও পড়ুনঃ নিভু নিভু আলোয় ভারতীয় ক্রিকেটারের গলা জড়িয়ে নাচছেন শেফালি, মৃত্যুর পর পুরনো ভিডিও ভাইরাল
রাহাকে ক্যামেরাবন্দি না করার অনুরোধঃ