Borde 2: গদর ২-এর আকাশছোঁয়া সাফল্যের মাঝেই বড় ঘোষণা, আসছে সানি দেওলের বর্ডার ২

১৯৯৭ সালে জে পি দত্ত পরিচালিত 'বর্ডার'এর সিক্যুয়েল নিয়ে আসছেন পর্দার তারা সিং। 'বর্ডার ২'এর জন্যে ফের হাত মেলাছেন দত্ত এবং দেওল।

Sunny Deol Next Border 2

দীর্ঘ ২২ বছর পর মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) এবং আমিশা প্যাটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। বক্স অফিসে সুনামি সৃষ্টি করেছে এই ছবি। মুক্তির মাত্র ৯ দিনের মাথায় ছবির ব্যবসা ৩০০ কোটি পার করেছে। গদর ২-এর ভরা সাফল্যের মাঝেই এল আরও এক দারুণ সংবাদ। জানা যাচ্ছে, ১৯৯৭ সালে জে পি দত্ত পরিচালিত 'বর্ডার'এর (Border) সিক্যুয়েল নিয়ে আসছেন পর্দার তারা সিং। 'বর্ডার ২'এর জন্যে ফের হাত মেলাছেন দত্ত এবং দেওল। ছবিতে সানি দেওলের পাশাপাশি বেশ কিছু তরুণ অভিনেতাদের অভিনয় করতে দেখা যাবে বলেই খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement