Abhijeet Bhattacharya: ভাইজানকে 'দারুবাজ', 'ঠারকি' বলে কটাক্ষ, শাহরুখ-সলমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিতের
সাক্ষাৎকারে এসে শাহরুখ খান এবং সলমন খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের মুখে গায়ক অভিজিৎ।
শাহরুখ খানের (SRK) কণ্ঠে একের পর এক হিট গান দিয়ে জনপ্রিয়তা লাভ করেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। সঙ্গীত জগতে বিপুল খ্যাতি তাঁর। সদ্য এক সাক্ষাৎকারে বলিউডের দুই সুপারহিরোকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করতে শোনা গেল অভিজিৎকে। শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে মুখ খুললেন গায়ক। বললেন, 'শাহরুখ খানের সঙ্গে আমার যে তক্ততা রয়েছে তা কোন ভুল বোঝাবুঝির কারণে নয়, পেশাগত কারণে'। তিনি আরও যোগ করেছেন, 'আমাদের দুজনের কণ্ঠ স্বামী-স্ত্রীর মতো। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হলে যেমন মিটমাট হয়। আমাদেরও তাই'। সাক্ষাৎকারে সলমন খানের (Salman Khan) প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শুরুতেই অভিজিৎ বলে বসেন, 'সলমন খান এখন যে পর্যায়ে রয়েছেন, আমার মনে হয় না তা নিয়ে আমার চর্চা করার প্রয়োজন আছে। দয়া করে প্রসঙ্গ বদলান'। ফুটপাতে সলমনের বেপরোয়া গাড়ি চালানোর প্রসঙ্গ টেনে ভাইজানকে 'দারুবাজ' এবং 'ঠারকি' বলেও কটাক্ষ করেন গায়ক।