Aaradhya Bachchan School Annual Day Performance: স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যার অনবদ্য পারফরমেন্স, মুগ্ধ নেটবাসী

গতকাল ছিল মুম্বইয়ের নামজাদা ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে একটি নাটকে অংশ নিয়েছিল ঐশ্বর্য এবং অভিষেক কন্যা আরাধ্যা। নাটকের টুকরো টুকরো মুহূর্তের ভিডয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

Aaradhya Bachchan School Annual Day Performance (Photo Credits: Instagram)

গতকাল ছিল মুম্বইয়ের নামজাদা ধীরুভাই আম্বানি স্কুলের (Dhirubhai Ambani School) বার্ষিক অনুষ্ঠান। সেই স্কুলেই পড়েন বলিউডের নামীদামী তারকদের সন্তানরা। শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আব্রাম, ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা (Aaradhya Bachchan), করণ জোহারের দুই সন্তান, করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) ছেলে তৈমুর, শাহিদ কাপুরের মেয়ে মিশা। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে পড়ুয়াদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতই। অনুষ্ঠানে একটি নাটকে অংশ নিয়েছিল ঐশ্বর্য এবং অভিষেক কন্যা আরাধ্যা। নাটকের টুকরো টুকরো মুহূর্তের ভিডয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে একেবারে মুগ্ধ নেটবাসী।

আরও পড়ুনঃ  বচ্চন পরিবারের ভাঙন আরও স্পষ্ট, নাতনির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঐশ্বর্যকে এড়িয়ে গেলেন অমিতাভ

দেখুন... 

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement