Monalisa: ভেঙে পড়লেন মোনালিসা, সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে মুষড়ে পড়লেন 'ঝুমা বউদি'

Monalisa On Father's Death (Photo Credit: Instagram)

একেবারে মুষড়ে পড়লেন মোনালিসা (Monalisa)। বাবার মৃত্যুতে শোকে পাথর ভোজপুরী অভিনেত্রী তথা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। মোনালিসা নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাবার মৃত্যুর খবর প্রকাশ করেন। আর সেখানেই তিনি লেখেন, 'আমার প্রিয় বাবা'। বাঙালির প্রিয় ঝুমা বউদির বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন তাঁর অসংখ্য অনুরাগী। বাবার মৃত্যুতে মোনালিসা যে একেবারে মুষড়ে পড়েছেন, তা তাঁর পোস্ট থেকেই স্পষ্ট।

সম্প্রতি ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করেন মোনালিসা। যেখানে অদ্রিজা রায় অতিথি হিসেবে মোনালিসার বাড়িতে হাজির হন। অদ্রিজাও সোশ্যাল হ্যান্ডেলে মোনালিসার বাড়ির গণেশ পুজোর ছবি পোস্ট করেন। তারপরই বাবার মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে যান কলকাতার মেয়ে অন্তরা বিশ্বাস। পোস্ট করেন, প্রিয় বাবা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন।

আরও পড়ুন: Adrija Roy With Monalisa: বাঙালির প্রিয় বউদি মোনালিসার বাড়িতে হাজির অদ্রিজা রায়, গণপতি বিসর্জনে নাচলেন ধুম ধাড়াকা

দেখুন বাবার মৃত্যুতে কী লিখলেন মোনালিসা...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement