Amul Tribute To Puratawn: পুরনো সেই দিনের কথা, নববর্ষে পুরাতন-কে উদযাপন আমূলের

এই বছর নববর্ষে পুরনো দিনকে উদযাপন করল ভারতীয় দুগ্ধ কোম্পানি আমূল। ছবির সাফল্যের মুকুটে এবার জুড়ল নয়া পালক। আমুল-এর বিজ্ঞাপনীতে ফুটে উঠল পুরাতন-এর পোস্টার।

Amul Tribute To Puratawn (Photo Credits: Instagram)

পয়লা বৈশাখের আগেই মুক্তি পেয়েছে সুমন ঘোষের পরিচালনায় 'পুরাতন' (Puratawn)। এই ছবির হাত ধরেই ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরেছেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। মূলত মা ও মেয়ের সম্পর্ক ঘিরেই ছবির গল্প বুনেছেন পরিচালক সুমন। ছবিতে আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত। মুক্তির পর থেকেই 'পুরাতন'কে ভালোবাসায় ভরাচ্ছেন দর্শক। এই বছর নববর্ষে পুরনো দিনকে উদযাপন করল ভারতীয় দুগ্ধ কোম্পানি আমূল। ছবির সাফল্যের মুকুটে এবার জুড়ল নয়া পালক। আমুল-এর বিজ্ঞাপনীতে ফুটে উঠল পুরাতন-এর পোস্টার। মা-মেয়ের সম্পর্কের মিষ্টি সমীকরণ ঠাঁই পেয়েছে জাতীয় খাদ্যপ্রস্তুতকারক সংস্থা আমূলের বিজ্ঞাপনে। তাঁদের পাশে দাঁড়িয়ে রয়েছে আমূল গার্লও। সেই বিজ্ঞাপনী পোস্টার শেয়ার করেছে আমূল। উপরে লেখা, 'পুরনো সেই দিনের কথা'। ক্যাপশনে লেখা, এই নববর্ষে বাঙালির মুখে মুখে 'পুরাতন'।

নববর্ষে পুরাতন-কে উদযাপন আমূলেরঃ

 

View this post on Instagram

 

A post shared by Amul Bangla (@amul_bangla)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement