Govinda Hospitalized: মনোমালিন্য সরিয়ে মামাশ্বশুর গোবিন্দাকে হাসপাতালে দেখতে ছুটলেন ভাগ্নে স্ত্রী কশ্মিরা, কিন্তু...

ভাগ্নে তথা কৌতুক শিল্পী ক্রুশ্না অভিষেকের পরিবারের সঙ্গে মামা গোবিন্দার পরিবারের সম্পর্ক মধুর নয়। সে কথা ইন্ডাস্ট্র সকলেরই জানা।

Actress Kashmera Shah Meet Govinda who has been hospitalized (Photo Credtis: ANI, X)

গুলি লেগে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দা (Govinda)। মঙ্গলবার ভোররাতে নিজের বন্দুক থেকে গুলি লাগে অভিনেতার পায়ে। তৎক্ষণাৎ মুম্বইয়ের ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি হাত থেকে পড়ে গিয়ে গুলি চলে। সেই গুলি এসে লাগে গোবিন্দার পায়ে। অভিনেতার দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তাঁকে হাসপাতালে দেখতে গেলেন অভিনেত্রী তথা গোবিন্দার ভাগ্নে স্ত্রী কশ্মিরা শাহ (Kashmira Shah)। ভাগ্নে তথা কৌতুক শিল্পী ক্রুশ্না অভিষেকের (Krushna Abhishek) পরিবারের সঙ্গে মামা গোবিন্দার পরিবারের সম্পর্ক মধুর নয়। সে কথা ইন্ডাস্ট্র সকলেরই জানা। তবে মনোমালিন্য দূরে সরিয়ে বিপদের দিনে মামা শ্বশুরকে হাসপাতালে দেখতে ছুটলেন ভাগ্নে স্ত্রী করিশ্মা। হাসপাতালে গোবিন্দাকে দেখতে এলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও।

গোবিন্দাকে দেখতে হাসপাতালে এলেন ভাগ্নে স্ত্রী কশ্মিরা শাহ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement