Assault on Manager: অন্যের ছবিকে ভাল বলায়, নিজের ম্যানেজারকে চড়, গালিগালাজে অভিযুক্ত তারকা অভিনেতা
এক তারকা অভিনেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন সিনে কর্মী। কেরলের কোচিতে মালায়ালাম সিনেমার তারকা উন্নি মুকুনদানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর ম্য়ানেজার বিপিন কুমার।
এক তারকা অভিনেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন তাঁর ম্যানেজার। কেরলের কোচিতে মালায়ালাম সিনেমার তারকা উন্নি মুকুনদানের (Unni Mukundan) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর ম্য়ানেজার বিপিন কুমার। কোচি পুলিশের কাছে লিখিত অভিযোগে তারকা অভিনেতার ম্যানেজার জানালেন, উন্নি মুকুনদান তাকে তার ফ্ল্যাটে গিয়ে চড় মারে, ঠেলে দেয়, সঙ্গে অশ্রাব্য ভাষায় আক্রমণ করে। কিন্তু কী কারণে তারকা অভিনেতা উন্নি এমনটা করলেন? তাঁর ম্যানেজারের অভিযোগ, অন্য এক অভিনেতার সিনেমার প্রশংসা করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই অভিনেতাকে একদমই পছন্দ করেন না উন্নি। আর সেই রাগ থেকেই তার ফ্ল্য়াটের পার্কিং লটে গিয়ে তাকে চড় মারে উন্নি।
তারকা অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন খবরটি
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raveena Tandon: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়ায় যাত্রা রবিনা টন্ডনের, কী অভিজ্ঞতা নায়িকার?
Monalisa New Photo: শাড়িতে অনবদ্য মোনালিসা। অষ্পষ্ট ক্লিভেজ যেন বাড়তি আর্কষণ
Father's Day 2025: ছোট্ট হাত দিয়ে ধরে রয়েছে বাবার আঙুল, পিতৃ দিবসে বাবার কথা মনে পড়ছে পরমের, একরত্তি ছেলের ছবি সামনে আনলেন অভিনেতা
Hot Monalisa Pic: মোনালিসার নতুন ছবিতে তোলপাড় নেট দুনিয়া। গাউনের ভাঁজ থেকে দেখা যাচ্ছে ক্লিভেজ
Advertisement
Advertisement
Advertisement