Shah Rukh Khan: মান্নাতের ভিতর থেকে ভক্তদের দেখে হাত নাড়ালেন শাহরুখ, দেখুন ভিডিও

মুম্বইয়ে তার বাসভবন মান্নাতের ভিতরে দাঁড়িয়ে তার চেনা ভঙ্গিতে ভক্তদের নিজের ঝলক দেন কিং খান।

Shah Rukh Khan’s Dunki (Photo Credit: X)

২০২৩ সালটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলিউডের মেগা তারকা শাহরুখ খানের ক্যারিয়ারে। বছরে তিনটি মেগাহিট উপহার দিলেন শাহরুখ। পাঠান, জওয়ান-এর পর বছরের শেষে বক্স অফিস মাতিয়ে দিল শাহরুখ খানের ডাঙ্কি। রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কিতে  শাহরুখের অভিনয় দর্শকদের হৃদয় জিতছে। ডাঙ্কিতে শাহরুখের অভিনয় তার ভক্তদের মনে গভীর রেখাপাত করেছে। ডাঙ্কি কে নিয়ে চলা উন্মাদনার মাঝে বড়দিনের ঠিক আগে রবিবার শেষ বিকেলের পড়ন্ত আলোয় মুম্বইয়ে তার বাসভবন মান্নাতের ভিতরে দাঁড়িয়ে তার চেনা ভঙ্গিতে ভক্তদের নিজের ঝলক দেন কিং খান।

মান্নাতের মধ্যে থেকে শাহরুখকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন কিং খানের ভক্তরা। শাহরুখ সাধারণত তার জন্মদিনে এমনটা করে থাকেন। কিন্তু ডাঙ্কির সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ আজ এমনটা করলেন।

দেখুন ভিডিও

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement