Haami 2 Poster: হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ,বন্ধুত্ব দিবসে ভালোবাসার বার্তা দিয়ে প্রকাশ্যে 'হামি ২'-এর পোস্টার

Photo Credit_Instagram

২০১৮ সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'হামি' মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। একরত্তি ব্রত থুড়ি 'ভুটু ভাইজানে'র কান্ডকারখানাতে বক্স অফিসে সাড়া ফেলেছিল সেই ছবি। হামি'র সাফল্যের পর পরিকল্পনা হয় দ্বিতীয় ভাগ তৈরির। কিন্তু লকডাউনের জন্য শ্যুটিং বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই জোরকদমে শুরু হয় শ্যুটিং। ২০২১ এ মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। কিন্তু বন্ধুত্ব দিবসে ছবির পোস্টার প্রকাশ করে প্রযোজক সংস্থা জানিয়েছে বড়দিনে বড়পর্দায় দেখা মিলবে 'ভুটু ভাইজান'-এর। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'হামি ২'।

View this post on Instagram

 

A post shared by Windows Production (@windowsproduction)

ছবির পোস্টারে অ্যানিমেশনে শিশুদের ছোঁয়া। চাঁদ-তারা-মেঘের মাঝে শিশুদের হাসির ভেলা। সাজপোশাক দেখে আন্দাজ, এই ছবিতে কি তবে মিলবে সাম্প্রদায়িক সম্প্রীতির আভাস?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement